বীটরুট পাউডার হলো তাজা বিটরুট শুকিয়ে গুঁড়া করে তৈরি একটি প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্য উপাদান।
বীটরুট পাউডারের উপকারিতা কী?
বীটরুট পাউডার রক্তস্বল্পতা কমাতে সহায়তা করে, শরীরে প্রাকৃতিক শক্তি বাড়ায়, রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, হজম ভালো করে এবং ফ্যাটি লিভারের যত্নে উপকারী ভূমিকা রাখতে পারে।
প্রতিদিন কতটুকু বীটরুট পাউডার খাওয়া উচিত?
সাধারণত দিনে ১–২ চা চামচ বীটরুট পাউডার খাওয়া যথেষ্ট।
বীটরুট পাউডার কীভাবে খাওয়া যায়?
বীটরুট পাউডার খাওয়ার কয়েকটি সহজ উপায়:
কুসুম গরম পানি বা দুধের সাথে
স্মুদি বা জুসে মিশিয়ে
দই বা ওটসের সাথে
সালাদ বা স্যুপে ব্যবহার করে
কারা বীটরুট পাউডার খেতে পারবেন?
সাধারণভাবে সব বয়সী মানুষ খেতে পারেন। তবে গর্ভবতী নারী ও ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ নেবেন।
বীটরুট পাউডার কীভাবে সংরক্ষণ করবেন?
শুকনো ও ঠান্ডা স্থানে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে।